দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের হ্যালো আই এম প্রকল্পের কিশোরী দলের এক সদস্য প্রকল্প কর্মকর্তা রুপন কুমার সরকারকে অবহিত করেন যে, বিশ্বনাথপুর গ্রামে একটি বাল্যবিবাহ হচ্ছে। এমন খবরের ভিত্তিতে প্রকল্প কর্মকর্তা দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমকে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত কনের বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন। এ সময় বরের নানা জাহের আলী ও কনের ভাইকে ছয় হাজার টাকা জরিমানা করেন।
