নান্দাইলে বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০২০, ২১:৩০

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইলের চরবেতাগৈর ইউনিয়নের চরকোমড়ভাঙা গ্রামে সোমবার বিদ্যুত্স্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম কনিকা সুলতানা (২১)। তিনি উপজেলার লোহিতপুর এলাকার তারেক মিয়ার স্ত্রী।

কনিকা সুলতানা বাবার বাড়ি চরকোমড়ভাঙা গ্রামে বেড়াতে যান। ঘটনার দিন তিনি বৈদ্যুতিক পাখা দিয়ে ধান উড়ানোর কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে আহত হন। পরিবারের লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।