নাটোরে করোনায় সুস্থ ২৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা

আপডেট : ০৮ জুন ২০২০, ২১:৩১

নাটোর প্রতিনিধি

নাটোরে করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হওয়া ২৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। সোমবার নাটোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংবর্ধনা দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন। এ সময় করোনা জয়ী ২৩ পুলিশ সদস্যের মধ্যে ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদ হোসেন এবং কনস্টেবল এলিজা খাতুন তাদের বক্তব্যে করোনাকালীন সময়ে আইসোলেশনে থাকা প্রায় এক মাসের অভিজ্ঞতা বর্ণনা করেন।