মাগুরা প্রতিনিধি
মাগুরায় সোমবার মৃত দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের একজনের বাড়ি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী গ্রামে এবং অপর জনের শ্রীপুরে। খুলনা থেকে তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মাগুরায় করোনা উপসর্গ নিয়ে মৃত দুই জনের শরীরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
