শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ
ও বাইসাইকেল বিতরণ
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে সোমবার শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে এসব বিতরণ করা হয়। রাণীপুকুর স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আহসান হাবিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন।
নদী ও হাওরে দেশীয় বিভিন্ন
প্রজাতির পোনা অবমুক্ত
সুনামগঞ্জ প্রতিনিধি ২০১৯-২০২০ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সুনামগঞ্জের সুরমা নদী ও দেখার হাওরে ৫৭১ কেজি দেশীয় বিভিন্ন প্রজাতির রেনু পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সুনামগঞ্জ সদর উপজেলা সিনিয়র মত্স্য দপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা মত্স্য অফিসার মো. আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আবুল হোসেন প্রমুখ।
গ্রামপুলিশ সদস্যদের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে আটটি ইউনিয়ন পরিষদে কর্মরত ৬৮ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদের রাধারমণ মিলনায়তনে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান, ইউপি সচিব সামছুল আলম প্রমুখ।
বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীর দুটি সরকারি খাদ্য গুদামে সোমবার বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
০
