সিজিএ বাংলাদেশের কাউন্সিল পুনর্গঠন

আপডেট : ০৮ জুন ২০২০, ২১:৩৮

 

দি ইনস্টিটিউট অব সার্টিফাইড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (সিজিএ) কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। সিজিএর প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রেসিডেন্ট ড. সালেহ আহমেদ ভুঁইয়ার মৃত্যুর পর ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইসিজিএবিয়ের ২২তম কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে কাউন্সিল পুনর্গঠন করা হয়। জহিরুল কাইউম প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে তিনি সিজিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ফ্লোরা লিমিটেডের সিএফও ও কোম্পানি সেক্রেটারি। ব্যাংক আলফালাহর সিএফও এবং হেড অব ফাইন্যান্স এবং সিজিএ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবু নঈম মো. খসরু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আর ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের হিসাব বিভাগের প্রধান মুহাম্মদ মামুনুর রশিদ ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এছাড়া কাউন্সিল মেম্বার হিসেবে রয়েছেন মো. মিজানুর রহমান সরকার, শেখ মনোয়ার হোসেন, এ বি এম মাসুম খান, আবদুল করিম, মো. মনোয়ার হোসেন।—প্রেস বিজ্ঞপ্তি