মানিকগঞ্জের ভাষাসৈনিক মিরান উদ্দিনের ইন্তেকাল

আপডেট : ০৮ জুন ২০২০, ২১:৪১

মানিকগঞ্জের ’৫২-র ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মিরান উদ্দিন (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি সোমবার সকালে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় বানিয়াজুরী গ্রামে তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তিনি এক মাত্র কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৮ জুন) বাদ জোহর তার জানাজা ঘিওর মুক্তিযোদ্ধা কবরস্থানে অনুষ্ঠিত হয়। এরপর ওই কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

আনোয়ারুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ শিক্ষকদের নেতা আনোয়ারুল ইসলাম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গত রবিবার রাত সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দিটোলা মহল্লায় নিজস্ব বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার সকাল সাড়ে ১০টায় নামাজে জানাজা শেষে দরিয়াপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।