লকডাউন করার আগে তিনটি প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এক. লকডাউন করতে হলে কীভাবে তা বাস্তবায়ন করা হবে তার পূর্বপরিকল্পনা থাকতে হবে। দুই. যে এলাকায় লকডাউন করা হবে ঐ এলাকার জনগণকে ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে। যাতে তারা জরুরি কেনাকাটা সারতে পারে। তিন. কমিউনিটিকে সংযুক্ত করতে হবে। এভাবে লকডাউন কার্যকর করে লন্ডনসহ ইউরোপের অনেক দেশ সফলতা পেয়েছে।
—অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ
জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সভাপতি
(সূত্র :দৈনিক ইত্তেফাক, ৮ জুন ২০২০)
