এই মৌসুমে বজ্রপাতসহ বৃষ্টিপাত খুবই স্বাভাবিক! ইতিমধ্যে বেশ কয়েক জেলায় বজ্রপাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের অধিকাংশই কৃষক ও জেলে! তবে কিছু সতর্কতা আমাদের জন্য আশীর্বাদ হতে পারে। যেমন বজ্রপাত যেহেতু ধাতব পদার্থকে আকর্ষণ করে, তাই ধাতব বস্তু (আংটি, চাবি, কাস্তে, কোদাল) দূরে রাখা। বৈদ্যুতিক পিলার বা বড়ো গাছ থেকে দূরে থাকা জরুরি। ঘরে থাকলে মোবাইল ফোন ও বিদ্যুতের সব সুইচ বন্ধ রাখতে হবে। এ সময়ে কোনো কিছু চার্জ দেওয়াও উচিত নয়! তবে সবচেয়ে বড়ো ভুল বজ্রপাতে আহত ব্যক্তিকে দ্রুত ডাক্তারের কাছে না নেওয়া। দ্রুত প্রাথমিক চিকিত্সার অভাবে বজ্রপাতে আহত বহু ব্যক্তি মারা যান!
আবু জাফর
শিক্ষার্থী, বাংলা বিভাগ,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
