মার্চ-এপ্রিল মাসের বিদ্যুত্ বিল তৈরি করা হয়েছে গত বছরের মার্চ-এপ্রিলের বিলের ওপর ভিত্তি করে। এটা নিয়ে লম্বা অভিযোগের ফিরিস্তি। এ বছরের মে মাসের যে বিদ্যুত্ বিল তৈরি করা হয়েছে যা বিগত কোনো মাসের কাছাকাছি নয়। সাধারণত দেখা যায় বিগত মাসের কাছাকাছি হয়ে থাকে। এখন শুনি বিগত মাস থেকে তিন-চার গুণ বিদ্যুত্ বিল বাড়ানো হয়েছে। যা গ্রাহকদের জন্য ‘মরার উপর খাড়ার ঘা’ বিশেষ। দেশের এই ক্রান্তিকালে অতিরিক্ত বিদ্যুত্ বিল বহন করা হয়রানি ছাড়া কিছু নয়। তাই বলব—মনগড়া নয়, মিটার অনুযায়ী বিল করুন। গ্রাহকের ওপর যেনতেনভাবে কিছু চাপিয়ে দেওয়া উচিত হবে না।
সাঈদী আলম
লোহাগাড়া, চট্টগ্রাম
