সেশনজটমুক্ত রাখতে হবে

আপডেট : ০৮ জুন ২০২০, ২২:০০

করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় পড়াশোনার বাইরে থাকার ফলে ওরা অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করছে। ফলে ওদের মনোজগতের ক্ষতিসাধন হচ্ছে। দীর্ঘ মেয়াদে পাঠের প্রতি অনেকেরই অনাগ্রহ তৈরি হওয়া বিচিত্র নয়। তাই শিক্ষার্থীদের অনলাইনে নিয়মিত ক্লাসের আয়োজন করা হয়েছে। এজন্য অবশ্যই ইন্টারনেট ব্যবহার ফ্রি করে দিতে হবে শিক্ষার্থীদের জন্য।  সেশনজট বাংলাদেশের শিক্ষাঙ্গনের অন্যতম একটি কালো অধ্যায়। কিছুতেই সেশনজটের খপ্পরে যাতে ছাত্রছাত্রীরা না পড়ে, সেদিকে দৃষ্টি রাখা জরুরি।

সিরাজুল মুস্তফা

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম