সারাদেশে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার বই বিতরণ উত্সব উদ্বোধন হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল: বরিশাল মডেল স্কুলে বই উত্সবের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন। স্কুলের অধ্যক্ষ মেজর সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। বিভাগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৩২ লাখ ৯৯ হাজার ৯৯৩ শিক্ষার্থীর মাঝে ২ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৫৬০টি নতুন বই দেওয়া হচ্ছে।
পিরোজপুর: পিরোজপুর শহরের করিমুন্নেছা মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহা. ফজলে রহমানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ মাহমুদ প্রমুখ।
পরে পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এ সময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র সেন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আযিযী, শাখা প্রধান (দিবা) মনিমোহন হালদার, শাখা প্রধান (প্রভাতী) আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
রংপুর : রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে বই উত্সবের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এনামুল হাবীব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল উপ-পরিচালক মো. আখতারুজ্জামান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (সেসিপ) রংপুর অঞ্চল পরিচালক ড. একেএম সিরাজুল ইসলাম এ উত্সব আয়োজনে সভাপতিত্ব করেন।
এর আগে সেনপাড়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে বই উত্সবে অংশ নিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পরে তিনি মহানগরীর কামাল কাছনা, মাহিগঞ্জ এবং আলমনগর নূরপুর এলাকার বিদ্যালয়ে বই বিতরণ করেন। অন্যদিকে দুপুরে চন্দনপাট উচ্চ বিদ্যালয়, শাহাবাজপুর উচ্চ বিদ্যালয় ও কিশোবপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি।
নওগাঁ : নওগাঁ জিলা স্কুলে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদার, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বানু প্রমুখ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন। এ ছাড়াও তিনি কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ করেন।
গোপালগঞ্জ: গোপালগঞ্জের পাঁচ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই উত্সব অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উত্সব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন, প্রধান শিক্ষক সুবল চন্দ্র মণ্ডল, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার অফিয়া সারমিন প্রমুখ বক্তব্য রাখেন।
জয়পুরহাট: জেলা শহরের রামদের বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নতুন বই বিতরণ উত্সবের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। বিনামূল্যে হাতে নতুন বই পেয়ে শিশু শিক্ষার্থীদের মনে যেনো আনন্দের শেষ নেই।
জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ উদ্বোধনী অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর, জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী প্রমুখ।
সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে বেলুন উড়িয়ে বই উত্সবের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। এরপর সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সিলভার জুবিলি প্রাথমিক বিদ্যালয়ের বই উত্সবের যোগ দেন তারা। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ: ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার দেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
মাদারীপুর: মাদারীপুর জেলা সদরে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধন করেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও নৌমন্ত্রী শাজাহান খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাছিরউদ্দিন আহমেদ ও জেলা শিক্ষা কর্মকর্তা রমেশ চন্দ্র।
ময়মনসিংহ: ময়মনসিংহ জেলায় প্রাথমিক এবতেদায়ি, দাখিল, এসএসসি বাংলা ভার্সন ইংরেজি ভার্সন, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল ও ট্রেড স্তরের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উত্সব উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর আজহারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোঃ নায়েরুজ্জামান।
রাজবাড়ী: রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণের মধ্যে বই উত্সব উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমি প্রমুখ।
মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার গোভিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের বই উত্সব উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি। উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিনের সভাপতিত্বে অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী ও বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান চৌধুরী।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার চররায়পুর, পিডিবি স্কুল, সবুজ কানন স্কুল, জ্ঞানদায়িনি হাই স্কুলসহ জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল কর্তৃপক্ষ বই বিতরণ করেছে।
এ সময় পিডিবি স্কুলের প্রধান শিক্ষিকা জাহনারা খাতুন এবং নির্বাহী প্রকৌশলী এসএম মাসুদ, সবুজ কানন স্কুলের শিক্ষিকা শাহনাজ মাহফুজা পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামিম আরা ও পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা সিরাজী তাদের অভিমত ব্যক্ত করে বলেন, বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এক অনন্য অবদান।
নাটোর: শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উত্সবের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ শহরিয়ার, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ প্রমুখ।
কিশোরগঞ্জ: জেলায় মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উত্সব উদ্বোধন করা হয় এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মাসউদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাশফুকুর রহমান খালেদ। বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আবদুল্লাহ, এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাখন চন্দ্র বিশ্বাস, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
নেত্রকোনা: নেত্রকোনার বাহিরচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে বই বিতরণ উত্সব উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনসুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ।
ব্রাহ্মণবাড়িয়া: শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্রের সভাপতিত্বে বই উত্সবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বনিক প্রমুখ। এদিকে জেলার বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উত্সব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভুঁইয়া প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিজয় কৃষ্ণ হাওলাদার।
দৌলতপুর (কুষ্টিয়া): দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ উত্সব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে বই উত্সবে ছাত্র/ছাত্রীদের হাতে বই তুলে দেন সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ।
রাজাপুর (ঝালকাঠি): রাজাপুরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উত্সব উদ্বোধন করেন উপজেলা পরিষদে চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান।
ফুলবাড়ী (কুড়িগ্রাম): ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বই উত্সব উদ্বোধন শেষে প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মাছুমা আরেফিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
মির্জাপুর (টাঙ্গাইল): উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বই উত্সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ একাব্বর হোসেন।
সিংড়া (নাটোর): সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ ও বিয়াম ল্যাবরেটরি স্কুলে বই উত্সবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো প্রমুখ।
কোটালীপাড়া (গোপালগঞ্জ): কোটালীপাড়ায় ২২২টি প্রাথমিক বিদ্যালয় ও ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯ হাজার ৬৪২ জন শিক্ষার্থীর মাঝে উত্সবমুখর পরিবেশে ৪ লাখ ৭৮ হাজার ২৭৫টি বই বিতরণ করা হয়েছে। সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বই উত্সবের উদ্বোধন করেন।
ঝিনাইগাতী (শেরপুর): উপজেলা সদরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উত্সবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ প্রমুখ।
হাজীগঞ্জ (চাঁদপুর): উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উত্সবের উদ্বোধন করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী মাঈনুদ্দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যারয়ে বই উত্সব উদ্বোধন করেন।
লালমোহন (ভোলা): লালমোহন পৌর শহরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে এ বই বিতরণ ব্যবস্থার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।
সোনাতলা (বগুড়া): সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। অধ্যক্ষ মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আগৈলঝাড়া (বরিশাল): উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সরকারের বিনামূল্যে বই বিতরণ উত্সব উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল হক তালুকদার প্রমুখ।
চাটমোহর (পাবনা): চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসাহক আলীর সভাপতিত্বে বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চ বিদ্যালয় ও গার্লস স্কুলে উত্সবমুখর পরিবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বই বিতরণ উদ্বোধন করেন।
তালতলী (বরগুনা): তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বই উত্সবে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ।
মোরেলগঞ্জ (বাগেরহাট): উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বই উত্সবের উদ্বোধন করেন।
পলাশ (নরসিংদী): উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য সৈয়দ জাবেদ হোসেন।
বদরগঞ্জ (রংপুর): বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বই উত্সবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট। এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহি প্রমুখ।
মীর্জাগঞ্জ (পটুয়াখালী): মীর্জাগঞ্জ উপজেলা সদরে সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উত্সবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ): উপজেলার ৫৫টি মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে এ বই বিতরণ করা হয়েছে। বই বিতরণ উত্সব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
সৈয়দপুর (নীলফামারী): শহরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বই উত্সব উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া ঐতিহ্যবাহী সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উত্সব উদ্বোধন করেন।
শরণখোলা (বাগেরহাট): শরণখোলার রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলে বই উত্সব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস। উপজেলার প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়া হয়েছে।
ভাঙ্গুড়া (পাবনা): ভাঙ্গুড়ায় বই উত্সব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাছুদুর রহমান ও পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল।
দেবীগঞ্জ (পঞ্চগড়): দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাত্ জামান চৌধুরী জর্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান ও ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার।
চরভদ্রাসন (ফরিদপুর): উপজেলার রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ও উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন।
কলমাকান্দা (নেত্রকোনা): কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস।
নকলা (শেরপুর): নকলায় বই বিতরণ উত্সব উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ ও উপজেলা নির্বাহী কর্মর্কতা জাহিদুর রহমান।
বালিয়াকান্দি (রাজবাড়ী): উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পাঠ্যপুস্তক উত্সবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।
কামারখন্দ (সিরাজগঞ্জ): উপজেলার জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে বই বিতরণ উত্সবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
