রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :উপজেলার রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়ক বেহাল থাকায় এলাকাবাসী চরম ভোগান্তি পোহাচ্ছেন। সড়ক ও জনপথের (সওজ) এ সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। উলটে যাচ্ছে গাড়ি। হতাহত হচ্ছেন যাত্রীরা। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী এনায়েত হোসেন বলেন, এই সড়ক সংস্কারের প্রস্তুতি চলছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, করোনা ভাইরাসসহ নানা প্রতিকূলতায় সড়কটি সংস্কারে বিলম্ব হচ্ছে —ইত্তেফাক