টঙ্গীতে ছুরিকাহত এক যুবকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল ভোরে কে বা কারা ইয়াসিন (২৩) নামের ঐ যুবককে ছুরিকাহত অবস্থায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায়। এ সময় হাসপাতালে চিকিত্সারত ডাক্তাররা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
