যাত্রাবাড়ীতে ৪ হাজার ইয়াবাসহ দুই জন গ্রেফতার

আপডেট : ০৮ জুন ২০২০, ২২:০৩

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃতরা হলেন- মো. খলিলুর রহমান ওরফে নাসির (২৫) ও মো. হাসিম মোল্লা (২৬)। গোয়েন্দা পুলিশের ঢাকা দক্ষিণ বিভাগের গাড়ি চুরি ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার আহসানুজ্জামান জানান, রবিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্বরোডে মেসার্স শাপলা টিম্বার অ্যান্ড সমিলের সামনে মহাসড়কে অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ ঐ দুই জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহূত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা জানিয়েছেন তারা কক্সবাজার হতে ইয়াবাগুলো এনে ঢাকার উত্তরার একটি হোটেলে নিয়ে যাচ্ছিলেন।