হেফাজত আমির আল্লামা শফির অবস্থা স্থিতিশীল

আপডেট : ০৮ জুন ২০২০, ২২:৪৭

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিত্সকরা বলেছেন তার অবস্থা আগের চেয়ে ভালো। ৯ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তিনি চিকিত্সকদের পর্যবেক্ষণে আছেন। গতকাল সোমবার সন্ধ্যায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনাস মাদানি ইত্তেফাককে এ তথ্য জানান।

গত শুক্রবার বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আল্লামা শফির শারীরিক অবস্থার অবনতি হয়। গত ৭ জুন রবিবার  রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে তাকে আনা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল সোমবার তার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। ৯০ বছর বয়সি আল্লামা শফি ডায়াবেটিস, হার্টের সমস্যা, ব্লাড প্রেসার ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন।