বাঞ্ছারামপুর উপজেলা রুপসদী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকালে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত আনসার সদস্য আবদুল লতিফের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার মৃত ব্যক্তির স্ত্রীর হাতে ডিজির বিশেষ অনুদান ১ লাখ বিশ হাজার টাকা প্রদান করেন ৩৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি পরবর্তীতে আরও ৫ লাখ টাকা ও সেবা পদক পাবেন বলে উল্লেখ করেন। স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম ও উপজেলা আনসার ও জিডিপি কর্মকর্তা শরীফ মাহমুদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
