করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানকে প্লাজমা থেরাপি দেওয়া হবে। সোমবার কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু এ কথা জানিয়েছেন ।
শুক্রবার কামরানের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। পরদিন সিলেট সামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় রবিবার সন্ধ্যায় বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
শিপলু সংবাদ মাধ্যমকে বলেন, তাকে চিকিত্সকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিত্সা দিচ্ছেন। গত ২৭ মে কামরানের স্ত্রী আসমারও করোনা ভাইরাস ধরা পড়ে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন। বাসায় আইসোলেশনে আছেন।
