সীমিত আকারে হজযাত্রী নেবে সৌদি আরব

আপডেট : ০৯ জুন ২০২০, ০০:৪৬

চলতি বছর বিভিন্ন দেশ থেকে সীমিত আকারে হজযাত্রী নেওয়ার পরিকল্পনা করছে সৌদি আরব। আগামী মাসের শেষ দিকে হজের এই প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। সৌদি সরকারের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সামান্য কিছু হজযাত্রী দিয়ে এবারের হজ সম্পন্ন করার চিন্তা করছে সরকার। তবে এ বছরে বয়স্কদের হজ করার অনুমতি দেওয়া হবে না। এছাড়া সুস্বাস্থ্যের বিষয়েও নজর দেওয়া হবে। প্রতিটি দেশ থেকে নিয়মিত কোটার মাত্র ২০ শতাংশ হজযাত্রী নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সূত্র জানায়, একটি পক্ষ এবারের হজই বাতিল করার পরামর্শ দিচ্ছেন।