মিনেসোটা অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে সিনেটর টম কটনের বিতর্কিত লেখা ছাপিয়ে পদত্যাগ করেছেন জনপ্রিয় মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের মতামত বিভাগের সম্পাদক জেমস বেনেট। এই লেখা প্রকাশের পর তিনি তোপের মুখে পড়েন। ‘সেন্ড ইন ট্রুপস’ শীর্ষক শিরোনামের এই নিবন্ধে ঐ সিনেটর বিক্ষোভ দমনে সেনা মোতায়েনকেই সমর্থন দিয়েছেন। বিক্ষোভকারীদের শায়েস্তা করতে প্রেসিডেন্ট ট্রাম্পই সেনা মোতায়েনের হুমকি দিয়েছিলেন।
