ভোলা-৩ আসন থেকে পর পর তিনবার এমপি নির্বাচিত হয়ে হ্যাটট্রিক জয় করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাওন ভোলা-৩ আসনে প্রথম এমপি নির্বাচিত হন ২০১০ সালের ২৪ এপ্রিল উপ-নির্বাচনে। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি ২য়বার এবং ২০১৮ সালের ৩১ ডিসেম্বর দলীয় মনোনয়ন পেয়ে ৩য়বারের মতো আবারো এমপি হয়ে হ্যাটট্রিক করেন। ধারাবাহিক এই বিজয় সম্পর্কে নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমি মানুষকে ভালোবাসি। তাই মানুষও আমাকে ভালোবেসে তিনবার ভোট দিয়ে এমপি বানিয়েছে। গত ৮ বছরে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় সংগঠনের তৃণমূলকে ঢেলে সাজিয়েছি। এলাকার উন্নয়ন করেছি। জনগণ তাই এবারও আমাকে নিরঙ্কুশভাবে ভোট দিয়েছে।
