নাটোর-৪ আসনে পঞ্চমবারের মত এমপি হলেন অধ্যাপক আব্দুল কুদ্দুস

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২২:০১

নাটোর-৪ আসনে পঞ্চমবারের মত এমপি হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এর আগে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত সোমবার সকালে তাকে শুভেচ্ছা জানাতে দলের নেতা-কর্মী ও ভোটাররা তার গুরুদাসপুরের চাঁচকৈড়ের বাসভবনে ভিড় জমান। এ সময় তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন। সেখানে সমবেত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দুই লাখ ৮৫ হাজার পাঁচশ ৩২ ভোট পেয়ে পঞ্চমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।