ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২২:০২

ঝিনাইদহ সদর উপজেলার নিজমথুরাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তরিকুল ইসলাম (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যারাতে গ্রামেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম নিজমথুরাপুর গ্রামের তক্কেল আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, তরিকুল ইসলাম তার চাচাত ভাই বাঁধনের একটি বাইসাইকেল নিয়ে চালিয়ে বেড়াচ্ছিল। এতে ক্ষিপ্ত হয়ে সে তরিকুল ইসলামকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।