দ্বাদশ শ্রেণির বাংলা প্রস্তুতি

আপডেট : ০৯ জুন ২০২০, ১৯:৫৪

বাংলা

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা প্রথমপত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

 

বিড়াল

 

১। দারিদ্র্যের অসহায়ত্ব বোঝাতে নিচের কোন বাক্যটি প্রযোজ্য?

ক) দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না

খ) সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই

গ) চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই ঘ) পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি

২। অনন্যা সতরঞ্চ খেলা কখনো দেখেনি। সতরঞ্চ খেলা অর্থে কোনটি প্রযোজ্য?

ক) পাশাখেলা         খ) গুটি খেলা

গ)  কার্ড খেলা        ঘ) কানামাছি খেলা

৩। বিড়াল প্রবন্ধে বিড়াল যার প্রতীক তা বোঝাতে প্রযোজ্য-

ক) শোষিত মানুষের   খ) অত্যাচারির

গ) নিপীড়কের         ঘ) ধনী সমাজের

৪। ‘কেহ মরে জল ছেঁচে, কেহ খায় কই!’- উক্তিটির তাত্পর্য কী?

ক) একের অধিকারে অন্যের প্রাপ্তি

খ) একের পরিশ্রমে অন্যের সুফল ভোগ

গ) একের অধিকারে অন্যের হস্তক্ষেপ

 ঘ) একের দুর্বলতায় অন্যের অধিকার

৫। বিড়াল প্রবন্ধে প্রাবন্ধিক আফিঙের কোন দিকটি তুলে ধরেছেন?

ক) মাহাত্ম্য          খ) ক্ষতি

গ) নেতিবাচক        ঘ) মানবদেহের এর প্রভাব

৬। কমলাকান্তের দিব্যকর্ণ প্রাপ্ত হওয়ার মধ্যে কোন দিকটি উন্মোচিত হয়েছে?

ক) কল্পনাশক্তি              খ) ঐশ্বরিক ভাবনা

গ) অবাস্তব চিন্তা            ঘ) স্বপ্নদ্রষ্টা হওয়া

৭। আমাদের সমাজে শিরোমনি ন্যায়ালংকারদের ক্ষেত্রে প্রদর্শিত হয় কোন বিষয়টি?

ক) শ্রদ্ধাবোধ                  খ) সহানুভূতি

গ) মানবিকতা                ঘ) দু:খ

৮। ‘সোসিয়ালিস্টিক’ কথাটির মধ্যে কোন বিষয়টি বিদ্যমান?

ক) সম অধিকার         খ) জনমতের প্রাধান্য

গ) সামাজিক শৃঙ্খলা   ঘ) অহিংসনীতি

৯। তবে আমার বেলায় লাঠি কেন? বিড়ালের এ উক্তিতে গভীরভাবে কোন ভাব ব্যক্ত হয়েছে?

ক) হতাশা                  খ) করুণা

গ) প্রতিবাদ                ঘ) অভিযোগ

১০। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে- বাক্যটির তাত্পর্য বোঝাতে যেটি প্রযোজ্য-

i) সবল-দুর্বল ii) ধনী-দরিদ্র

iii) শোষক-শোষিত

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                     খ) i ও iii

গ) ii ও iii                   ঘ) i, ii ও iii

 

উত্তর : ১. ক ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. খ

৭. ক ৮. ক ৯. ঘ ১০. ঘ।