এনটিভিতে আজ দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোন’। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। শিহাব শাহীনের মূল ভাবনায় নাটকটি যৌথভাবে লিখেছেন শিহাব শাহীন, মেজবাহ উদ্দিন সুমন ও ইফফাত আরেফিন তন্বি। শিহাব শাহীনের পরিচালনায় এই নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, জাকিয়া বারী মম, শাহরিয়ার শুভ, মৌটুসী, সাজু খাদেম, তানিয়া হোসেন, মৌসুমী হামিদ, নাঈম, মাসুম আজিজ, সুষমা সরকার, উজ্জ্বল, সাব্বির, শামসুল আলম বকুল, ফেরদৌসী লিনা, খালেকুজ্জামান, বকুল প্রমুখ। নাটকটিতে তিন জোড়া মানব-মানবীর ভালোবাসার গল্প দেখানো হয়েছে। ঘটনার মাধ্যমে পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত এই তিনটি গল্প পাশাপাশি চলতে থাকে। চতুর্ভূজের তিন কোণে অবস্থিত তিনটি গল্পের মানুষগুলো আরও একটি সূত্রে পরস্পরের সঙ্গে গাঁথা, যা চতুর্ভূজের অপর কোণে থেকে বদলে দেয়, আবার কাছে নিয়ে আসে ভালোবাসার সূতোয় গাঁথা মানুষদের।
