শচীনের প্রতিবাদ

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:১২

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ করলেন ভারতের শচীন টেন্ডুলকার। দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তি তুলে ধরেছেন টেন্ডুলকার। তিনি টুইটারে টুইট করে লিখেন, ‘ম্যান্ডেলা একবার বলেছিলেন, বিশ্বকে বদলে ফেলার ক্ষমতা রয়েছে খেলাধুলার। একই সঙ্গে রয়েছে বিশ্বকে একসূত্রে বাঁধার ক্ষমতাও।’ শুধু ম্যান্ডেলার উক্তি তুলে ধরাই নয়, আইসিসির ভিডিও পোস্ট করেছেন টেন্ডুলকার। একদিন আগে আইসিসির প্রতিবাদে শামিল হয়ে পোস্ট করেছিল বিশ্বকাপ ফাইনালে জোফরা আর্চারের বোলিংয়ের ভিডিও। সঙ্গে ছিল বার্তা, ‘বৈচিত্র্য ছাড়া ক্রিকেট অসম্পূর্ণ। বৈচিত্র্য না থাকলে সম্পূর্ণ ছবিটা দেখা যায় না।’