চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাট বদলানোর কথা ভাবছে উয়েফা। কোনো একটা নিরপেক্ষ ভেন্যুতে অল্প সময়ে শেষ করতেই এ ভাবনা। তুরস্কের ইস্তামবুলে চলতি মৌসুমের ফাইনাল হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক অবস্থা বিবেচনায় ফাইনালটি সেখান থেকে সরানোর চিন্তা একরকম চূড়ান্তই হয়ে গেছে উয়েফায়। টুর্নামেন্টের বাকি অংশের জন্য তাই অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুর সন্ধানে নেমেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। জার্মান দৈনিক বিল্ড জানাচ্ছে, পর্তুগালের লিসবন শহর এগিয়ে আছে এক্ষেত্রে। কারণ, টুর্নামেন্টের পর্তুগিজ দলগুলো বিদায় নিয়েছে বহু আগেই। পাঁচ কিলোমিটারের মধ্যে দুই ভেন্যুর উপস্থিতি শহরটির সম্ভাবনা আরো জোরদার করেছে।
জার্মানির ফ্রাঙ্কফুর্টও আছে এ তালিকায়। বিমানবন্দরের খুব কাছে স্টেডিয়াম হওয়ায় শহরটিও বিবেচনায় আছে উয়েফার।
