শহরের সবচেয়ে খারাপ লোকটি মারা গেল। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় তার সম্পর্কে বলার ভালো কিছু খুঁজে পাচ্ছিল না। তারপর বলার চেষ্টা করল এভাবে—‘সে খারাপ লোক ছিল, তারপর বলব সে কখনো কম খারাপ ছিল কখনো কখনো বেশি খারাপ লোক ছিল। যখন সে কম খারাপ ছিল...তখন সে এত খারাপ ছিল না যখন সে বেশি খারাপ ছিল।’
