শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার জন্য প্রতিষ্ঠিত হয় সৈয়দপুরে বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রটি। কিন্তু চিকিত্সক ও স্বাস্থ্যকর্মী সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। ১৯৬২ সালে শুধু শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ঐ নামে স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়ায় ডা. কোফফার রোডে এটি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু সরকারি ঐ প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এমন যে শুধু সাইনবোর্ড ছাড়া কিছুই দেখা যায় না। দূর থেকে বোঝার উপায় নেই আসলে এটি হাসপাতাল নাকি বাড়ি। উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, স্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিত্সক সংকটসহ অন্যান্য সমস্যা সমাধান করে আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার। নীলফামারী জেলা সিভিল সার্জন রণজিত্ কুমার বর্মণ বলেন, অতি দ্রুত চিকিত্সক সংকট দূর করে স্বাস্থ্যকেন্দ্রটিতে সেবার মান ফিরিয়ে আনা হবে।
