রংপুরে বালুর ট্রাক থেকে গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:৪৩

রংপুরে সোমবার রাতে বালুভর্তি একটি ট্রাক থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বকুল শেখ ও শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩ রংপুরের মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের উত্তর পাশে একটি সন্দেহভাজন বালুভর্তি ট্রাকে তল্লাশি চালায় র্যাব-১৩। এ সময় সেখানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ঐ গাঁজা উদ্ধারসহ ট্রাকের চালক ও হেলপারকে  গ্রেফতার করা হয়।