বাণিজ্য নিয়ে চীনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ০০:৫০

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো জানিয়েছেন, বাণিজ্য যুদ্ধ নিয়ে চীনের সঙ্গে আবারো আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এতে ইতিবাচক ফল এসেছে। সিএনবিসিকে দেওয়া সাক্ষাত্কারে ল্যারি বলেন, দুই দেশের সরকারের সকল পর্যায়ে আলোচনা হচ্ছে। তিনি বলেন, চলতি মাসে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে বাণিজ্য বিষয়ে আলোচনা হবে। -রয়টার্স