সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে মঙ্গলবার বিকালে নাসিরনগরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ও করোনা ভাইরাসের কারণে অসহায় দরিদ্র কর্মহীন মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী, সহকারী কমিশনার তাহমিনা আক্তার, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার ফজলে এলাহি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
