বাউফল উপজেলা শহরের একটি ক্লিনিকের নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে সেখানকার চিকিত্সক ডা. মো. শাহ আলমকে (৬৫) মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। তিনি একসময় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে বাউফল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের চিকিত্সক ও ঐ ক্লিনিকের পরিচালকমণ্ডলীর একজন সদস্য।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাউফল হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে কর্মরত এক নারী স্বাস্থ্যকর্মীকে যৌন হয়রানির অভিযোগে ঐ ক্লিনিকের চিকিত্ক ডা. মো. শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
