বান্দরবান থেকে খাগড়াছড়িতে অস্ত্র নেওয়ার পথে নগরীর বায়েজিদ থানাধীন বালুচড়া চেকপোস্ট এলাকা থেকে মঙ্গলবার ভোরে দুই ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি বিদেশি অস্ত্র, চারটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুই ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মী হলো—রাঙামাটি জেলার বাঘাইছড়ি মারিশ্যা তুলাবান এলাকার আনন্দ তালুকদারের ছেলে প্রকাশ তালুকদার ও বিলাইছড়ির গবাইছড়ি এলাকার বুদ্ধিধন চাকমার ছেলে প্রকাশ প্রিয় চাকমা। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে বায়েজিদ থানায় মামলা হয়েছে।
