শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গাব খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সকালে মিন্টু মণ্ডল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো শিশুটি তা?দের উঠানে খেলছিল। রবিবার বিকেল চারটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে মিন্টু মণ্ডল ঐ শিশুকে গাব খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে মিন্টু তাকে ঘর থেকে বের করে দেয় এবং মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনা শিশুটি পরে তার মা-বাবাকে জানালে তারা অসুস্থ সন্তানকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলে। কিন্তু পুলিশের সহযোগিতায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
