শোক সংবাদ

আপডেট : ০৯ জুন ২০২০, ২১:৫৬

ড. সিরাজুল ইসলাম

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সিরাজুল ইসলাম কোরাইশী আর নেই (ইন্নালিল্লাহি ...রাজিউন) । গত ৪ জুন নিউ ইয়র্কের একটি হাসপাতালে ব্রেইন স্ট্রোকের চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সিরাজুল ইসলাম কোরাইশীর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে।

মতিলাল দাশ

নগরীর চকবাজার থানার কেবি আমান আলী রোডের পদ্ম কিশোর মিতালী সংঘের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও বৃন্দাবন দাশের বাড়ির স্বর্গীয় চন্দ্রমোহন দাশের প্রথম পুত্র মতিলাল দাশ (৬০) গত ৩১ মে হূদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও চার পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার পারলৌকিক ক্রিয়া আগামী ১ জুলাই চকবাজারের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে চসিক ওয়ার্ড কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।