ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলামকে ঘুষের প্রস্তাব দেওয়া বহুল আলোচিত সেই যুগ্ম কমিশনার মো. ইমাম হোসেনকে বদলি করা হয়েছে। তাকে যুগ্ম কমিশনার (লজিস্টিকস) থেকে যুগ্ম কমিশনার পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) হিসেবে বদলি করা হয়েছে। গতকাল ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। এছাড়া একই আদেশে যুগ্ম কমিশনার (পিওএম) অতিরিক্ত দায়িত্বে যুগ্ম কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোহা. আবদুল মালেককে যুগ্ম কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া যুগ্ম কমিশনার (ট্রান্সপোর্ট) মঈনুল হককে যুগ্ম কমিশনার (লজিস্টিকস) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
অপরদিকে, ডিএমপির উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার পাঁচ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাগণ হলেন, তেজগাঁও বিভাগের বিপ্লব বিজয় তালুকদারকে লালবাগে, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের মোহাম্মদ হারুন অর রশীদকে তেজগাঁও বিভাগে, লালবাগ বিভাগের মুনতাসিরুল ইসলামকে লজিস্টিকস বিভাগে, লজিস্টিকস বিভাগের জিয়াউল আহসান তালুকদারকে পিওএম-পশ্চিম বিভাগে ও পিওএম-পশ্চিম বিভাগের মোহাম্মদ নজরুল ইসলামকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে।
