যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জার্মানি থেকে সাড়ে ৯ হাজার সেনা প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এ বিষয়ে জাতীয় নিরাপত্তাবিষয়ক সিনিয়র কর্মকর্তারা কিছুই জানেন না। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেকেও প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন। কী নিয়ে জার্মানির সঙ্গে হঠাত্ করে উত্তেজনা তৈরি হলো সেই বিষয়েও কিছু জানেন না এসব কর্মকর্তা। তবে ধারণা করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এবং জার্মানিতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল এ বিষয়ে জানেন। তার কাছে হোয়াইট হাউজ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগনের সিনিয়র কর্মকর্তারা ব্যাখ্যাও চেয়েছেন। —রয়টার্স
