না ফেরার দেশে চলে গেলেন সত্তর দশকের কবি আহমেদ আজিজ। তিনি গতকাল মঙ্গলবার ঢাকার উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কণ্ঠনালীর ক্যানসারে ভুগছিলেন।
কবি আহমদ আজিজ ১৮ জুন ১৯৪৯ সালে জামালপুর জেলা শহরের আমলাপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার তিনটি প্রকাশিত কবিতার বই বলো— লৌকিক কবিতা, পাশে ছিল বনভূমি, সাদা কাগজের ঘর। জামালপুরের আমলাপাড়ায় বাদ এশা জানাজা শেষে তাকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
