বগুড়ার সেই তুফানের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২২:১১

বগুড়ার বহুল আলোচিত তুফান সরকার ও তার ভাই মতিন সরকারের বিরুদ্ধে প্রায় সাড়ে চার কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। সোমবার বগুড়া সমন্বিত দুর্নীতি দমন কার্যালয়ের (দুদক) সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে       বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, তুফান সরকার দুদকে ৯১ লাখ ৭০ হাজার টাকার স্থাবর ও ৩৮ লাখ ৯ হাজার ১৫ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করে। সম্পদ যাচাই করে দুদক তুফানের জমি, বাড়ি, গাড়ি, ব্যাংকে সঞ্চয়সহ ১ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ কোটি টাকার মূল্যের সম্পদের সন্ধান পায়। দুদকে জমা দেওয়া নথিতে তুফান ২৯ লাখ ৭৯ লাখ ৮৭০ টাকার মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেছেন। তার আয়ের বৈধ কোনো উত্সও নেই। তিনি কোনো আয়কর রিটার্ন দাখিল কিংবা কোনো খাতের আয় প্রদর্শন ও আয়কর পরিশোধ করেননি। তার স্ত্রী তাসনিম সরকারেরও কোনো আয়ের উত্স নেই। তিনি জ্ঞাত আয় বহির্ভূতভাবে ১ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা অর্জন করেছে। এদিকে, তার ভাই মতিন সরকার ৩ কোটি ৫৮ লাখ ৭১ হাজার ৮৮১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দেন। সম্পদ যাচাইকালে দুদক তার নামে স্থাবর ও অস্থাবরসহ ৫ কোটি ৮০ লাখ ৩ হাজার ৯০৪ টাকার সন্ধান পায়। দুদকে দাখিল করা হিসাবে তিনি ৩ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৮৪৪ টাকার সম্পদ গোপন করেছেন।