বুরুন্ডির প্রেসিডেন্টের হার্ট অ্যাটাকে মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২০, ০০:২৫

বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে নকুরনজিজা (৫৫) হার্ট অ্যাটাকে মারা গেছেন। গতকাল দেশটির সরকার টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ২০০৫ সাল থেকে বুরুন্ডির ক্ষমতায় ছিলেন পিয়েরে নকুরনজিজা। গত ২০ মে সর্বশেষ নির্বাচনে এভারিস্তে নাদায়িসিমিয়ের কাছে পরাজিত হন তিনি। আগস্টে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল তার। শনিবার একটা ভলিবল ম্যাচ দেখার সময় অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। -আলজাজিরা