শোক সংবাদ

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২২:১২

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবদুল মালেক উকিলের স্ত্রী সফুরা মালেক (৮৯) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার        বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ বুধবার বাদ জোহুর নোয়াখালী জেলা শহর মাইজদী কোর্ট মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষে স্বামী আবদুল মালেক উকিলের কবরের পাশে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, সদর উপজেলা পরিষদের অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল।

মোসাঃ আনোয়ারা বেগম

কুমিল্লার মনোহরগঞ্জের লত্সর নিবাসী মোসাঃ আনোয়ারা বেগম (৯৬) বার্ধক্যজনিত কারণে গত রবিবার রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি লত্সর গ্রামের মরহুম তফাজ্জল হোসেন মিয়ার স্ত্রী। তিনি দুই ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গত সোমবার বাদ জোহর মরহুমার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।