১৯৪৯ টাকায় এয়ার টিকিট !

আপডেট : ১০ জুন ২০২০, ২০:৩১

ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে বাসের ভাড়ায় এয়ার টিকিট দিচ্ছে ২৪ টিকিট ডটকম। এছাড়া সিটি ব্যাংক ও ঢাকা ব্যাংকের কার্ড হোল্ডাররা টিকিটের ওপর আরও ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৯ জুন থেকে মাত্র ১৯৪৯ টাকায় প্রাথমিকভাবে এই তিন রুটে এয়ার টিকিট পাওয়া যাবে। শিগগির নতুন রুটে ফ্লাইট চালু হলে সেখানেও এই মূল্যে টিকিট দেয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ছাড়কৃত মূল্যের এই টিকিট ২৪ টিকিট ডটকমের ওয়েবসাইট (https://24tkt.com), প্রধান কার্যালয় মহাখালী ডিওএইচএস, যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ, সিলেট ও চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে ক্রয় করা যাবে। ২৪ টিকিট ডটকম করোনা মহামারীর সময় দেশে বা বিদেশে চার্টার্ড বিমানের বুকিং নিচ্ছে। পুরো বিমান ভাড়া করতে আগ্রহীরা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।