নতুন রূপে বিপ্রপার্টির ওয়েবসাইট

আপডেট : ১০ জুন ২০২০, ২০:৩১

প্রপার্টি সল্যুশন প্রভাইডার বিপ্রপার্টি, অনেককেই তাদের স্বপ্নের বাড়ি এবং অফিস স্পেস খুঁজে পেতে সহায়তা করেছে। বিশেষায়িত এবং তথ্যমূলক সার্চ রেজাল্টের মাধ্যমে বাংলাদেশে বসবাসকারী অসংখ্য মানুষ তাঁদের পছন্দসই প্রপার্টি খুঁজে পেয়েছেন বিপ্রপার্টির ওয়েবসাইট থেকে। গ্রাহকদেরকে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দিতে আধুনিক সব ফিচার যুক্ত করে একটি নতুন ওয়েবসাইট https://www.bproperty.com/bn/ নিয়ে এসেছে এই প্রতিষ্ঠানটি।

বিপ্রপার্টির লক্ষ্য হলো ওয়েবসাইটে প্রপার্টি সন্ধান করাকে আরও সহজ করার পাশাপাশি গ্রাহকদের প্রপার্টি ক্রয়-বিক্রয় প্রক্রিয়াটি ঝামেলামুক্ত করা। নতুন ওয়েবসাইটটি এখন আগের চেয়ে অনেক দ্রুত ও সহজ।

ওয়েবসাইটে আরও একটি নতুন সংযোজন হলো এরিয়া গাইডস সেকশন। এটি গ্রাহকদের একটি নির্দিষ্ট এলাকা নির্বাচন করার সময় সেই এলাকায় কী কী সুযোগ-সুবিধা আছে তা জানতে সাহায্য করবে। যেমন- সেই এলাকার জীবনযাত্রা কেমন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সুবিধা কেমন তা জানা যাবে।

বিপ্রপার্টিই সবপ্রথম তাদের ওয়েবসাইটে ৩৬০-ডিগ্রি ভার্চয়াল ট্যুর যুক্ত করে যা ব্যাপক প্রশংসিত হয়েছে। নতুন ওয়েবসাইটটিতেও এই ফিচারটি থাকবে যেখানে তালিকাভুক্ত প্রপার্টিগুলোর সাথে আরও নতুন এলাকা ও প্রপার্টি যুক্ত হবে।