ক্যাপশন নিউজ

আপডেট : ১০ জুন ২০২০, ২০:৩১

করোনার জেরে অনেক কিছুই বদলে গেছে। যেমন, অফিসের কাজ বাসায় করতে হচ্ছে। তাই কাজটা নির্বিঘে্ন করতে অন্য যেকোনো সময়ের চেয়ে ইন্টারনেটের গতি ভালো থাকা চাই! চাইলে খরচা করেই স্পিড কয়েক গুণ বাড়িয়ে নেওয়া যায়। আবার কেউ কেউ ভাবতে পারেনুব্যাপারটা সাময়িক, কী দরকার বাড়তি খরচের।সাশ্রয়ী চিন্তা যাদের, তাদের জন্যও পথ খোলা আছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত যেভাবে ওয়াই-ফাই ব্যবহার করি, তাতে বলা যায় এর শতভাগ গতি আমরা পাই না। যেমন- কেউ যদি ১০ মেগাবাইট/সেকেন্ড গতির প্যাকেজ ব্যবহার করেন, খোঁজ নিলে দেখবেন তার স্পিড এত না। ইন্টারনেট সেবা দাতারা যে স্পিড ব্যবহারকারীকে দিচ্ছে, সেটারও শতভাগ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন না খুঁটিনাটি না জানার কারণে। এ অবস্থা বদলে চাইলেই গতি বাড়ানো যায়। আমরা মূলত বাসায় ওয়াই-ফাই রাউটার এমন জায়গায় রাখি, যেখানে ওয়াই-ফাই রাখলে সুবিধা হয়।

 

 

০