সীমিত ওভারের ক্রিকেটে বোলার নো বল করলেই নিয়ম অনুযায়ী ফ্রি হিট কল করেন আম্পায়াররা। তবে ওয়াইড বলেও ফ্রি হিট দেওয়ার নিয়ম আসছে। অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী আসরে এই নিয়ম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্রি হিটের নিয়ম অনুযায়ী নো বলের পাশাপাশি প্রতিটি ওয়াইড বলের জন্যও একটি করে ফ্রি শট খেলার সুযোগ পাবেন ব্যাটসম্যানরা। মূলত খেলাটিকে আরো আকর্ষণীয় এবং রোমাঞ্চকর করতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। সঙ্গে আরো পাঁচটি পরিবর্তনের কথা ভাবছে তারা। আগামী জুলাইয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) এবং আম্পায়ারদের অনুমোদন পেলে এসব নিয়ম কার্যকর করা হবে বিগ ব্যাশে।
