কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো করোনা সন্দেহে সংগৃহিত স্যাম্পলের কোনো রিপোর্ট গত ২ থেকে ৯ জুন পর্যন্ত পাওয়া যায়নি। ঐ সময়ের মধ্যে সন্দেহভাজন ১৭০ জনের নমুনা সংগ্রহ করে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার’, শেরেবাংলা নগর ঢাকায় পাঠানো হয়।
কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক ডা. নূরুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, উদ্বিগ্ন স্যাম্পল প্রদানকারীরা প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে রিপোর্ট না পেয়ে হতাশ হচ্ছেন। এ নিয়ে কমপ্লেক্সের প্রশাসক চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। নমুনা সংগ্রহ কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে।
