বরিশাল অফিস
শ্রমিকদের কাজের ব্যবস্থা, বাসা ভাড়া, বিদ্যুত্ বিল মওকুফসহ ছয় দফা দাবিতে বুধবার নগরীতে মানববন্ধন করেছে জেলা শ্রমিক সমন্বয় কমিটি।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক সমন্বয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট একে আজাদ, সমন্বয়ক মো. আলাউদ্দিন মোল্লা প্রমুখ।
