তিতাসে তৈরি হচ্ছে মাস্ক

আপডেট : ১০ জুন ২০২০, ২১:২২

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

তিতাসে করোনা পরিস্থিতিতে মানবিক সহযোগিতার জন্য গঠিত প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কমর্চারীদের ত্রাণ তহবিলের অর্থায়নে তৈরি হচ্ছে মাস্ক। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা দিনভর ঐ মাস্ক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

প্রশিক্ষক বিতিকা খানম জানান, আমিসহ আট জন মহিলা প্রতিদিন ১০০ থেকে ১১০টি মাস্ক তৈরি করছি। ২০ দিনের মধ্যে প্রায় ২ হাজার মাস্ক তৈরির কাজ শেষ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদা আক্তার জানান, করোনা দুর্যোগ পরিস্থিতিতে সার্বিক সহযোগিতার জন্য গঠিত প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ঐ মাস্ক তৈরির অর্থ যোগান দেওয়া হচ্ছে। উপজেলার বিভিন্ন পেশা ও শ্রেণির অসহায় মানুষের মধ্যে এগুলো বিতরণ করা হবে।