কোটালীপাড়ায় ইয়াবাসহ এক জন গ্রেফতার

আপডেট : ১০ জুন ২০২০, ২১:২৫

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়ায় মঙ্গলবার রাতে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে সৈকত মৃধা।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, সাত পিস ইয়াবাসহ  সৈকত মৃধাকে গ্রেফতার করা হয়। থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছে বলে জানিয়েছে এলাকাবাসী।